মধ্যবিত্তের মাথায় হাত ! পেট্রোল ,ডিজেলের পর এবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি !

মধ্যবিত্তের মাথায় হাত ! পেট্রোল ,ডিজেলের পর এবার রান্নার গ্যাসের দাম বৃদ্ধি !

anupam.sao2011@gmail.com
1 Min Read

             আবার বাড়ল রান্নার গ্যাসের দাম! আজ থেকে কলকাতাতে রান্নার গ্যাসের দাম ২৯ টাকা বেড়ে হল ৯৬৮ টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ছিলই, কিন্তু রান্নার গ্যাসের দাম এই গত তিন মাসে দ্বিতীয় বার বাড়ানো হল! বাণিজ্যিক গ্যাসের দাম আজ কলকাতাতে ৩২৫৫ টাকা ৫০ পয়সা। পশ্চিম এশিয়াতে অস্থিতিশীলতা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজের গতির বিলম্বের কারণেই গত মাস থেকেই পেট্রোল-ডিজেলের সঙ্গে সঙ্গে রান্নার গ্যাসের দাম বাড়তে দেখা গেছে। যদিও সরকারের দাবি, এলপিজি আমদানির খরচ আন্তর্জাতিক বাজারের মাপকাঠিতে ৪৬% বাড়লেও সেই অনুপাতে রান্নার গ্যাসের দাম ভারতে বিশেষ বাড়েনি। এই মুহূর্তে ভারতে রান্নার গ্যাসের দাম সর্বনিম্ন বলে সরকার দাবি করেছে।

পশ্চিম এশিয়াতে যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে নৌ-পরিবহনে বিঘ্ন ঘটায় মাল পরিবহন ও বিমার খরচ ব্যাপকভাবে বেড়েছে। ফলে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, কারণ একটি ১৪.২ কেজি সিলিন্ডার সরবরাহ করার প্রকৃত খরচ খুচরা মূল্যের চেয়ে অনেক বেশি। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির এক একটি LPG সিলিন্ডারে প্রায় ৭০৩ টাকা লোকসান হচ্ছে। এক বার্তায় সরকার জানিয়েছে যে ২০২৪-২৫ অর্থবর্ষে সংস্থাগুলি ৬০০০০ কোটি টাকার LPG বিক্রি করেছে, যেখানে তার আগের অর্থবর্ষে ৪১৩৩৮ কোটি টাকার LPG বিক্রি হয়েছিল। যদিও কেন্দ্রীয় কেবিনেট তেল সংস্থাগুলিকে ৩০০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

Share This Article
Leave a comment